২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি ২০২৬ (শনিবার) অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে বেলা ২টা থেকে এবং চলবে ৩টা পর্যন্ত। এবার মোট আসন সংখ্যা ৩,৭০১টি।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বার্তায় বলা হয়েছে, পরীক্ষার দিন বেলা ১টার মধ্যে নির্ধারিত কেন্দ্রের পরীক্ষা কক্ষে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্রে পরীক্ষা দিতে হবে এবং যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে হবে, যাতে কোনো অসুবিধা না হয়।
ইতিমধ্যে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। গত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে (acas.edu.bd) এ তালিকা প্রকাশিত হয়। শিক্ষার্থীরা তাদের রোল নম্বর দিয়ে আসনবিন্যাস চেক করতে পারবেন। প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে ২৭ ডিসেম্বর থেকে।
কৃষি গুচ্ছের আওতাধীন ৯টি বিশ্ববিদ্যালয়:
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ)
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (গাজীপুর)
- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ঢাকা)
- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়
- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
- খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়
- কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়
এই গুচ্ছ পদ্ধতিতে একটি মাত্র পরীক্ষা দিয়ে ৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া যায়, যা শিক্ষার্থীদের ভোগান্তি কমায়। পরীক্ষা MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের হবে।
আরও জানতে পারেনঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
ভর্তিচ্ছুরা অবশ্যই প্রবেশপত্র, কালো বলপেন এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হোন। মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ নিষিদ্ধ। বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।


