তিতাস কমিউটার ট্রেনের সময়সূচী ২০২৬। Titas Commuter Train Schedule

বর্তমান ২০২৬ সালে আপনি কি তিতাস ট্রেনের সময়সূচি জানেন কী? বিশেষ করে যারা নিয়মিত ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া বা আখাউড়া রুটে যাতায়াত করে থাকেন তাদের জন্য তিতাস কমিউটার ট্রেন একটি জনপ্রিয় ও সহজ মাধ্যম। তিতাস ট্রেনটি বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত হয়ে থাকে এবং হাজারো কর্মজীবী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের কাছে অত্যন্ত প্রিয়। আজকের এই পোস্টে আজ আমরা তিতাস কমিউটার ট্রেনের সময়সূচি ২০২৬ অনুযায়ী  ভাড়ার তালিকা, টিকেট কাটার সহজ নিয়ম, বর্তমান অবস্থান জানার উপায় এবং বন্ধের দিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সেহেতু আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। 

তিতাস কমিউটার ট্রেন প্রধানত ঢাকা-আখাউড়া এবং ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে চলাচল করে। ট্রেনটি একটি কমিউটার ট্রেন হওয়ায় দৈনিক যাতায়াতের জন্য সেরা একটি চলাচলের মাধ্যম। ট্রেনটির নম্বর ৩৩, ৩৪, ৩৫ এবং ৩৬। যাত্রীদের সুবিধার্থে এই ট্রেনে শোভন চেয়ার ও এসি ক্লাসের সুবিধা রয়েছে।  আসুন আমরা বিস্তারিত জেনে নিই।

তিতাস কমিউটার ট্রেনের সময়সূচী ২০২৬

তিতাস কমিউটার ট্রেন সপ্তাহের সব দিনই নিয়মিত চলাচল করে। বাংলাদেশ রেলওয়ের সর্বশেষ সময়সূচী অনুযায়ী, ট্রেনের ছাড়ার ও পৌঁছানোর সময় নিম্নে সুবিন্যস্তভাবে উপস্থাপন করা হয়েছে:

ট্রেনের নামশুরুর স্টেশনছাড়ার সময়গন্তব্য স্টেশনপৌঁছানোর সময়
তিতাস কমিউটার (৩৩)আখাউড়াসকাল ৫:১০ঢাকাসকাল ৮:৪৫
তিতাস কমিউটার (৩৪)ঢাকাসকাল ৯:৪৫ব্রাহ্মণবাড়িয়াদুপুর ১২:২৫
তিতাস কমিউটার (৩৫)ব্রাহ্মণবাড়িয়াদুপুর ১২:৪৫ঢাকাবিকেল ৩:২০
তিতাস কমিউটার (৩৬)ঢাকাবিকেল ৫:৪৫আখাউড়ারাত ৯:৩০

এই সময়সূচী বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত ও যেকোনো পরিবর্তন হতে পারে। যাত্রার আগে স্টেশনে পৌঁছে যাওয়া উচিত কারণ ট্রেন মিস হলে পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করতে হবে। ট্রেনটি বিভিন্ন স্টেশনে বিরতি নিয়ে থাকুন। যেমন: বিমানবন্দর, ভৈরব বাজার ইত্যাদি। তিতাস কমিউটার ট্রেনের সময়সূচী জেনে রাখলে আপনার যাত্রা আরও সহজ ও নিরাপদ হবে।

আরও জানতে পারেনঃ ওমান টু চট্টগ্রাম টিকেটের দাম কত 2025

তিতাস কমিউটার ট্রেনের ভাড়া ২০২৬

তিতাস কমিউটার ট্রেনের ভাড়া অত্যন্ত কম বাস,রিক্সা,মাইক্রো,মোটরসাইকেল থেকে, যার কারনে ট্রেনটি সাধারণ যাত্রীদের প্রথম পছন্দ করে তুলেছে। ভাড়া সিটের ক্লাস অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে। নিচে ঢাকা থেকে তিতাস ট্রেনের গন্তব্যের ভাড়ার তালিকা উপস্থাপন করা হয়েছে:

ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া ভাড়া:

  • শোভন চেয়ার: মাএ ১২০ টাকা
  • এস চেয়ার (শোভন চেয়ার এসি): মাএ ১৪৫ টাকা

ঢাকা থেকে আখাউড়া ভাড়া:

  • শোভন চেয়ার: মাএ ১৩৫ টাকা
  • এস চেয়ার: মাএ ১৬০ টাকা

এই ভাড়া বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত  ও ভ্যাট সহ। টিকেট কাটার সময় কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না। অনলাইন বা কাউন্টার থেকে টিকেট কিনলে একই ভাড়া প্রযোজ্য। তিতাস কমিউটার ট্রেনের ভাড়া অন্যান্য পরিবহনের তুলনায় অনেক কম।

তিতাস কমিউটার ট্রেন এখন কোথায় আছে

কোন জায়গায় যাত্রার সময় ট্রেনের লাইভ লোকেশন জানা খুবই গুরুত্বপূর্ণ। তিতাস কমিউটার ট্রেনের বর্তমান অবস্থান জানতে সহজ উপায় হলো এসএমএসের মাধ্যমে। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন:

  • TR 33 (আখাউড়া থেকে ঢাকা)
  • TR 34 (ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া)
  • TR 35 (ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা)
  • TR 36 (ঢাকা থেকে আখাউড়া)

এরপর মেসেজটি ১৬৩১৮ নম্বরে সেন্ড করুন। কিছুক্ষণের মধ্যে ট্রেনের লোকেশন এবং সময় সংক্রান্ত তথ্য আপনার মুঠোফোনে পেয়ে যাবেন। এই উন্নত প্রযুক্তি যাত্রীদের জন্য অত্যন্ত সুবিধাজনক।

তিতাস কমিউটার ট্রেনের বন্ধের দিন

তিতাস কমিউটার ট্রেনের কোনো সাপ্তাহিক বন্ধের দিন নেই। এটি সপ্তাহের সাত দিনই চলাচল করে থাকে এমনকি ঈদ বা অন্যান্য ছুটির দিনেও। তবে যান্ত্রিক ত্রুটি বা অপ্রত্যাশিত কারণে কখনো কখনো সাময়িকভাবে বন্ধ হতে পারে। এ কারণে যাত্রার আগে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা হেল্পলাইন থেকে নিশ্চিত হয়ে নিন। এই ট্রেনটির নিয়মিত সার্ভিস যাত্রীদের দৈনন্দিন যাতায়াতকে সহজ করে তুলেছে।

তিতাস কমিউটার ট্রেনের টিকেট কাটার নিয়ম

তিতাস কমিউটার ট্রেনের টিকেট কাটা এখন খুবই সহজ। দুটি উপায়ে টিকেট কিনতে পারবেন:

  1. অফলাইন (কাউন্টার থেকে): কমলাপুর রেলওয়ে স্টেশন, ব্রাহ্মণবাড়িয়া স্টেশন বা আখাউড়া স্টেশনের কাউন্টারে গিয়ে সরাসরি টিকেট কিনুন। কতগুলো সিট এবং কোন ক্লাসের টিকেট চান তা বললেই কর্তৃপক্ষ টিকেট প্রদান করবেন। সকালে বা ভিড়ের সময় আগে থেকে যাওয়া ভালো।
  2. অনলাইন: ঘরে বসে টিকেট কাটার জন্য বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট eticket.railway.gov.bd ভিজিট করুন। রেজিস্ট্রেশন করে প্রয়োজনীয় তথ্য দিন ও বিকাশ, নগদ বা কার্ড দিয়ে পেমেন্ট করুন। অনলাইনে টিকেট কাটা বেশ সময় সাশ্রয়ী ও নিরাপদ।

টিকেট কাটার সময় প্রকৃত ভাড়া ছাড়া অতিরিক্ত টাকা দেবেন না। যদি অতিরিক্ত ভাড়া দাবী করে তাহলে অবশ্যই কর্তৃপক্ষের নিকট অভিযোগ করুন বা গণমাধ্যম কর্মীর সাহায্য নিন।

শেষ কথা

তিতাস কমিউটার ট্রেন বাংলাদেশের রেল যোগাযোগে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ট্রেনটির সাশ্রয়ী ভাড়া, নিয়মিত চলাচলের সময়সূচী এবং সুবিধাজনক সার্ভিস যাত্রীদের জীবনকে সহজ করে। আশা করি এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা তিতাস কমিউটার ট্রেনের সময়সূচী ২০২৬, ভাড়া এবং অন্যান্য তথ্য পেয়ে উপকৃত হয়েছেন। আমরা চাই আপনার যাএা শুভ হোক। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে আমাদের কমেন্ট করে জানান।

Scroll to Top