সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) থেকে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। আগামী ২ জানুয়ারি ২০২৬ সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তিন পার্বত্য জেলা ব্যতীত সারাদেশের জেলায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রবেশপত্র ডাউনলোডের নিয়ম
- প্রার্থীরা ২৭ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টা থেকে অফিশিয়াল ওয়েবসাইট admit.dpe.gov.bd-এ প্রবেশ করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
- লগইন করতে Username ও Password ব্যবহার করুন।
- অথবা এসএসসি রোল নম্বর, বোর্ড ও পাসের সাল দিয়ে লগইন করে রঙিন প্রিন্ট কপি সংগ্রহ করুন।
- আবেদনে উল্লেখিত মোবাইল নম্বরে ০১৫১১-৬৬২২৬৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস পাঠানো হবে।
আরও জানতে পারেনঃ শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা ২০২৬ (আপডেট তথ্য)
পরীক্ষায় অংশগ্রহণের জন্য গুরুত্বপূর্ণ নিয়ম
- পরীক্ষায় অংশ নিতে রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র এবং মূল জাতীয় পরিচয়পত্র (NID বা স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে।
- ওএমআর শিট পূরণের নির্দেশাবলীসহ পরীক্ষা-সংক্রান্ত অন্যান্য তথ্য প্রবেশপত্রে উল্লেখ থাকবে।
- সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রের গেট বন্ধ হয়ে যাবে।
- অসাধু প্রতারণা থেকে সতর্ক থাকুন।
পরীক্ষা কেন্দ্রে নিষিদ্ধ বস্তু
পরীক্ষা কেন্দ্রে নিম্নোক্ত বস্তু সঙ্গে নেওয়া বা রাখা সম্পূর্ণ নিষিদ্ধ:
- মোবাইল ফোন
- বই, উত্তরপত্র, নোট বা অন্য কাগজপত্র
- ক্যালকুলেটর
- ভ্যানিটি ব্যাগ, পার্স
- হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু (ইলেকট্রনিকসহ)
- যেকোনো ইলেকট্রনিক বা কমিউনিকেটিভ ডিভাইস
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে। প্রার্থীদের কালো বলপয়েন্ট কলম দিয়ে ওএমআর শিট পূরণ করতে হবে।
এই নির্দেশনা অনুসরণ করে প্রার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশগ্রহণ করুন। সর্বশেষ আপডেটের জন্য নিয়মিত www.dpe.gov.bd ওয়েবসাইট চেক করুন।


