বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট ভর্তি পরীক্ষা ২০২৫-২০২৬) শিক্ষাবর্ষের স্নাতক প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে যে, বুয়েট ভর্তি পরীক্ষা ২০২৫-২৬-এর প্রবেশপত্র ১ জানুয়ারি ২০২৬ সকাল ৯টা থেকে ডাউনলোড করা যাবে।
এর আগে, বুয়েট ভর্তি যোগ্য তালিকা ২০২৫-২০২৬ প্রকাশ করা হয়েছে, যাতে ১০ হাজারের বেশি শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। এই তালিকায় স্থান পাওয়া প্রার্থীরা কেবল ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
আরও জানতে পারেনঃ শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা ২০২৬ (আপডেট তথ্য)
প্রবেশপত্র ডাউনলোডের গুরুত্বপূর্ণ নিয়ম
- প্রবেশপত্র ডাউনলোডের সময় বিভাগীয় অপশন ফর্ম (Department Choice Form) পূরণ করতে হবে।
- এই অপশন ফর্ম একবার পূরণ করার পর পরিবর্তন করা যাবে না।
- ফর্ম পূরণ না করলে প্রবেশপত্র ডাউনলোড করা সম্ভব হবে না।
বুয়েট ভর্তি পরীক্ষার তারিখ ও পদ্ধতি
বুয়েট ভর্তি পরীক্ষা ২০২৫-২০২৬ অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি ২০২৬। এবার কোনো প্রাথমিক বাছাই (প্রি-অ্যাডমিশন) পরীক্ষা নেই। শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। পরীক্ষা দুই শিফটে (সকাল ও বিকেল) অনুষ্ঠিত হবে মডিউল এ ও বি ক্যাটাগরিতে।
পরীক্ষায় দুটি ক্যাটাগরি রয়েছে:
- প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা (URP) বিভাগ।
- স্থাপত্য (Architecture) বিভাগসহ অন্যান্য।
তবে আগের মতো মৌখিক পরীক্ষা থাকবে। বুয়েট ভর্তি ফলাফল ২০২৫-২০২৬ (নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের সম্ভাব্য মেধা তালিকা) ৭ ফেব্রুয়ারি ২০২৬-এ প্রকাশিত হবে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নিয়মিত বুয়েট অফিসিয়াল ওয়েবসাইট (ugadmission.buet.ac.bd) চেক করুন সর্বশেষ আপডেটের জন্য। প্রবেশপত্র ডাউনলোড ও বিভাগ নির্বাচনের প্রক্রিয়ায় সতর্ক থাকুন, কারণ এটি চূড়ান্ত ভর্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


