প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-চূড়ান্ত প্রস্তুতি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ এর লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দেশের সব জেলায় (তিন পার্বত্য জেলা বাদে) একযোগে অনুষ্ঠিত হবে। প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষা একই দিনে হচ্ছে। মোট ১৪,৩৮৫টি পদের বিপরীতে প্রায় ১১ লাখ প্রার্থী আবেদন করেছেন। প্রতি পদে গড়ে ৭৫ জনের বেশি প্রতিযোগিতা – তাই এখনই সঠিক কৌশল নিয়ে প্রস্তুতি শুরু করুন!

আরও জানতে পারেনঃ শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা ২০২৬ (আপডেট তথ্য)

পরীক্ষার মানবণ্টন ও নিয়ম (লিখিত পরীক্ষা)

পরীক্ষার ধরননম্বরসময়বিশেষ নিয়ম
লিখিত (এমসিকিউ)৯০ নম্বর৯০ মিনিটপ্রতি ভুল উত্তরে ০.৫ নম্বর কাটা যাবে
মৌখিক পরীক্ষা১০ নম্বরলিখিত ও মৌখিক উভয়ে ন্যূনতম ৫০% নম্বর লাগবে
বিষয়ভিত্তিক নম্বর বণ্টন (লিখিত পরীক্ষা):
  • বাংলা: ২৫ নম্বর
  • ইংরেজি: ২৫ নম্বর
  • সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক): ২০ নম্বর
  • গণিত ও বিজ্ঞান: ৩০ নম্বর (গণিত + বিজ্ঞান + আইসিটি মৌলিক প্রশ্ন)

শেষ মুহূর্তের প্রস্তুতির কার্যকরী টিপস

১. বিগত ১৫ বছরের (২০০৯-২০২৩) প্রাথমিক সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক, এটিইও, টিইও ও পিটিআই পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করুন। বিসিএস প্রিলিমিনারি প্রশ্নও নিয়মিত অনুশীলন করুন। প্রতিদিন ২-৩টি মডেল টেস্ট দিন।

২. নেগেটিভ মার্কিং মনে রাখুন: নিশ্চিত না হলে প্রশ্ন এড়িয়ে যান। লক্ষ্য রাখুন ৭০+ নম্বর নিরাপদ স্কোর।

৩. প্রতিদিনের রুটিন:

  • সকাল ২ ঘণ্টা: বাংলা + ইংরেজি
  • দুপুর ২ ঘণ্টা: গণিত + বিজ্ঞান
  • বিকেল ২ ঘণ্টা: সাধারণ জ্ঞান + মডেল টেস্ট
  • রাত: দুর্বল টপিক রিভিশন

বিষয়ভিত্তিক প্রস্তুতি গাইডলাইন

বাংলা (২৫ নম্বর)

  • ব্যাকরণ: কারক, সন্ধি, সমাস, বাগধারা, বিপরীত/প্রতিশব্দ, বাক্য সংকোচন – এগুলো নিয়মিত চর্চা করুন।
  • সাহিত্য: রবীন্দ্রনাথ, নজরুল, মধুসূদন, জীবনানন্দ, শামসুর রাহমান, আল মাহমুদ, জহির রায়হানের গুরুত্বপূর্ণ কবিতা ও রচনা পড়ুন।
  • সহায়ক বই: ষষ্ঠ-দশম শ্রেণির এনসিটিবি বাংলা ব্যাকরণ ও সাহিত্য বই।

ইংরেজি (২৫ নম্বর)

  • গ্রামার: Parts of Speech, Tense, Voice, Narration, Preposition, Correction, Synonym-Antonym, Idioms & Phrases।
  • সাহিত্য: মৌলিক ধারণা।
  • সহায়ক বই: এনসিটিবি গ্রামার + নামকরা গ্রামার প্র্যাকটিস বই।

সাধারণ জ্ঞান (২০ নম্বর)

  • বাংলাদেশ: ভূগোল, ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংবিধান, ভাষা আন্দোলন, জাতীয় দিবস, প্রাথমিক শিক্ষা নীতি।
  • আন্তর্জাতিক: সংগঠন (জাতিসংঘ), চুক্তি, দ্বীপ-প্রণালি, আন্তর্জাতিক দিবস, খেলাধুলা ও পুরস্কার।
  • সহায়ক বই: এনসিটিবির বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ইতিহাস, ভূগোল বই + দৈনিক সংবাদপত্র।

গণিত ও বিজ্ঞান (৩০ নম্বর)

  • গণিত: পাটিগণিত (লাভ-ক্ষতি, সুদ, গড়, শতকরা), বীজগণিত (সমীকরণ, সেট), জ্যামিতি (ত্রিভুজ, বৃত্ত, পরিমিতি)।
  • বিজ্ঞান: পদার্থের অবস্থা, চুম্বকত্ব, উদ্ভিদ-প্রাণী, রক্ত সঞ্চালন, খাদ্য-পুষ্টি, রোগজীবাণু + আইসিটি মৌলিক।
  • সহায়ক বই: ষষ্ঠ-নবম শ্রেণির এনসিটিবি গণিত ও বিজ্ঞান বই।

আরও জানতে পারেনঃ বেড়েছে আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় ২০২৫-২০২৬

শেষ কথা

নিয়মিত অধ্যয়ন + বিগত প্রশ্ন বিশ্লেষণ + মডেল টেস্ট = সাফল্যের চাবিকাঠি। প্রতিদিন ৬-৮ ঘণ্টা পড়ুন, দুর্বল টপিকে বেশি ফোকাস করুন। আপনার স্বপ্নের শিক্ষকতা পেশা এখন হাতের নাগালে ।যেকোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন।

Scroll to Top