ডিগ্রি তৃতীয় বর্ষের ফল পুনঃমূল্যায়ন, আবেদন শুরু

২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ আবেদন কার্যক্রম চলবে ১০ অক্টোবর পর্যন্ত।সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করে পে-স্লিপ ডাউনলোড করতে হবে। এরপর নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখার মাধ্যমে নির্ধারিত ফি জমা দিতে হবে।

এ ছাড়া সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নগদ, বিকাশ, রকেটসহ বিভিন্ন কার্ড ব্যবহার করেও ফি পরিশোধ করা যাবে। সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকেও অনলাইনে টাকা স্থানান্তর করে ফি জমা দিতে পারবেন।

ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। নির্ধারিত সময়ের আগে বা পরে আবেদন ফরম পূরণ, পে-স্লিপ ডাউনলোড ও টাকা জমা দেওয়া যাবে না। ব্যাংকের প্রচলিত অন্য কোনো ফরমে টাকা জমা দিলে পরবর্তী কোনো জটিলতার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে না।

আবেদন করার সময় পত্রকোড অত্যন্ত সতর্কতার সঙ্গে পূরণ করতে বলা হয়েছে। ভুল পত্রকোডে আবেদন করলে পরবর্তীতে তা সংশোধনের কোনো সুযোগ থাকবে না।জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য প্রতিপত্র ১ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

আরও জেনে নিনঃ নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ পদে নিয়োগ

Scroll to Top